Activities অঙ্কুরে রবি – কমলা বিদ্যামন্দিরে তৃতীয় বর্ষ

অঙ্কুরে রবি – কমলা বিদ্যামন্দিরে তৃতীয় বর্ষ

13.01.26 তারিখে কমলা বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়ে এ অঙ্কুরে রবির তৃতীয় বর্ষের ক্লাস শুরু হলো। স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া দত্ত দিদি ও অন্যান্য সহ-শিক্ষিকাদের উপস্থিতিতে আজ খুব সুন্দর ভাবে অঙ্কুরে রবির আনুষ্ঠানিক সূচনা হলো। পাপিয়াদি প্রথমেই খুব সুন্দর করে ছাত্রছাত্রীদেরকে মুক্তছন্দ সংস্থা সম্পর্কে বললেন। অসংখ্য ধন্যবাদ জানাই পাপিয়দিকে। এরপর মুক্তছন্দ কর্তৃপক্ষের আজকের দিনের জন্য নির্বাচিত রবীন্দ্রনাথ ঠাকুরের “বাংলার মাটি বাংলার জল…” গান টি দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় তৃতীয় বর্ষের ক্লাস। ছাত্রছাত্রীদের সঙ্গে সকল শিক্ষিকাও একসাথে “বাংলার মাটি বাংলার জল…” গান টি গাইলেন। ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল আজ স্কুলে। সকল ছাত্রছাত্রীও খুব সুন্দর আনন্দ করে গানটি গাইল।

Related Post

Shikhavit

শিক্ষাভিত বিদ্যালয়ে অঙ্কুরে রবিশিক্ষাভিত বিদ্যালয়ে অঙ্কুরে রবি

মুক্তছন্দের অঙ্কুরে রবি প্রকল্পটি ৮ই মার্চ, ২০২৫, শনিবার শুরু হল দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার শিক্ষাভিত বিদ্যালয়ে। শুভ সূচনায় মুক্তছন্দের পক্ষ থেকে গানের শিক্ষক শ্রীমতী মল্লিকা সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

পন্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম অভিনব সঙ্গীত কর্মশালাপন্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম অভিনব সঙ্গীত কর্মশালা

অভিনব সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তছন্দের যৌথ উদ্যোগে ২০২৪ সালের ২৯শে জুন এক ব্যতিক্রমী ‘অভিনব সঙ্গীত কর্মশালা’ অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা

ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে (সেকেন্ডারী) অঙ্কুরে রবিভিক্টোরিয়া ইনস্টিটিউশনে (সেকেন্ডারী) অঙ্কুরে রবি

” বাংলার মাটি বাংলার জল…” শেখানোর মধ্যে দিয়ে ২৮শে মার্চ ২০২৬ শনিবার ভিক্টোরিয়া ইনস্টিটিউশন (সেকেন্ডারি ) এ অঙ্কুরে রবি প্রয়াস আনুষ্ঠানিকভাবে শুরু হল। উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এর মাননীয়া প্রধান