Activities হিন্দু গার্লস প্রাইমারী স্কুলে অঙ্কুরে রবি

হিন্দু গার্লস প্রাইমারী স্কুলে অঙ্কুরে রবি

১১ই মার্চ, ২০২৫, মঙ্গলবার হাওড়া শিবপুরের হিন্দু গার্লস প্রাইমারী স্কুলে মুক্তছন্দের পক্ষ থেকে হাওড়ায় এই প্রকল্পের দায়িত্বে থাকা বিশ্বরূপাদির সঙ্গে আমরা উপস্থিত হয়েছিলাম, সঙ্গে ছিলেন এই স্কুলে গান শেখানোর দিদিমনি সুবর্নাদিদি এবং অনিন্দিতা দিদি। গানের ক্লাসের মাঝে এক ছোট্ট অবসরে স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী মালা মুখার্জী দিদিকে মুক্তছন্দের পক্ষ থেকে বরণ করে নিলেন আমাদের প্রিয় বিশ্বরূপাদি উত্তরীয় সহকারে এবং সাথে ওনার হাতে অখন্ড গীতবিতান তুলে দিলেন। প্রধানশিক্ষিকা দিদির সাথে স্কুলের অন্যান্য শিক্ষিকাগণ উপস্থিত হয়েছিলেন এই মূহূর্তটিকে স্মরণীয় করে তোলার জন্য।

Related Post

সোনাচুড়ি দিবস ২০২৬ – ২২শে শ্রাবণ ১৪৩৩ পালনসোনাচুড়ি দিবস ২০২৬ – ২২শে শ্রাবণ ১৪৩৩ পালন

গত শনিবার ২২শে শ্রাবণ বেলেঘাটা সুভাষ সরোবরের লেকের ধারে পালিত হল মুক্তছন্দ আয়োজিত সোনাচুড়ি দিবস ও রবীন্দ্র প্রয়াণ দিবস…এর সাথে যুক্ত হয়েছিল মুক্তছন্দ আয়োজিত “আকাশ আমি ভরবো গানে” রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায়

ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে (সেকেন্ডারী) অঙ্কুরে রবিভিক্টোরিয়া ইনস্টিটিউশনে (সেকেন্ডারী) অঙ্কুরে রবি

” বাংলার মাটি বাংলার জল…” শেখানোর মধ্যে দিয়ে ২৮শে মার্চ ২০২৬ শনিবার ভিক্টোরিয়া ইনস্টিটিউশন (সেকেন্ডারি ) এ অঙ্কুরে রবি প্রয়াস আনুষ্ঠানিকভাবে শুরু হল। উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এর মাননীয়া প্রধান

Surah Kanya

বেলেঘাটার শুঁড়া কন্যা বিদ্যালয়ে অঙ্কুরে রবিবেলেঘাটার শুঁড়া কন্যা বিদ্যালয়ে অঙ্কুরে রবি

৫ই মার্চ, ২০২৫, বুধবার শুঁড়া কন্যা বিদ্যালয়ের সেকেন্ডারি বিভাগের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সহস্র প্রাণের দেবতদের জন্য মুক্তছন্দর পুষ্পার্ঘ “অঙ্কুরে রবি ” দিয়ে পূজা শুরু হল। শুরু করলেন শ্রীমতী শিপ্রা