মুক্তছন্দ আয়োজিত “আকাশ আমি ভরব গানে” রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা ২০২৬
এই আয়োজনের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যঃ
কলকাতার ঐতিহাসিক ও গৌরবময় পরিবেশে গান পরিবেশনের বিরল সুযোগ।
সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী Swami Vivekananda Ancestral House and Cultural Centre প্রাঙ্গণে।
বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, গুণীজন ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে নিজেকে তুলে ধরার সুযোগ।
প্রতিযোগীদের পারফরম্যান্স বিচার করবেন অভিজ্ঞ ও সম্মানিত বিচারকমণ্ডলী।
আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি থাকছে সম্মাননা ও বিশেষ স্বীকৃতি।
নির্বাচিত প্রতিযোগীদের জন্য ভবিষ্যতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ।
নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে পরিচয়, সংযোগ ও সাংস্কৃতিক আদানপ্রদানের এক সুন্দর মঞ্চ।
রবীন্দ্রনাথের গান, ভাবনা ও সংস্কৃতিকে নতুনভাবে অনুভব করার এক আন্তরিক প্রয়াস।
“গানের মধ্য দিয়েই সৃষ্টি হোক নতুন স্বপ্ন, নতুন পরিচয়।”
